বরিশাল বিএম কলেজছাত্রসহ দুই জঙ্গি আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল বিএম কলেজছাত্রসহ দুই জঙ্গি আটক


বাইজিদ রানা লিটন::রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর সদরঘাট থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব সূত্র জানিয়েছে।র‌্যাব ২,ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩-এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)।তাদের মধ্যে আবু সালেহ বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শফিকুল ইসলাম সাইফ পেশায় শিক্ষক ও বরিশাল বানারীপাড়ার উম্মাহ নেটওয়ার্ক অ্যান্ড ইবাদাহ ডটকমের পরিচালক।তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, বই ও ভিডিও নির্মাণ/ডাবিং ও অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

Top