ববি ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ববি ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।


রিক্তা আক্তার মালা:বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।বৃহস্পতিবারের (২৯ আগস্ট) প্রকাশিত নোটিশ অনুযায়ী ১৮ অক্টোবর সকালে ‘খ’ ইউনিট ও বিকেলে ‘গ’ ইউনিট। পরেরদিন ১৯ অক্টোবর সকালে ‘ক’ ইউনিটের পরীক্ষার সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইউনিট পরিবর্তনের (প্রচলিত ‘ঘ’ ইউনিট) জন্য আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তবে স্ব-স্ব ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি দেওয়া সাপেক্ষে অন্য ইউনিটের বিভাগসমূহে ভর্তির সুযোগ থাকবে।

ভর্তি পরীক্ষার স্থান, সময় ও আসন বিন্যাস যথাসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd) অথবা প্রবেশপত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী ক্ষুদে বার্তার মাধ্যমে জানা যাবে।এছাড়া সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা সম্পর্কিত তথ্য জানতে অফিস চলাকালীন হেল্পলাইনে (‘ক’ ইউনিট ০১৮৭৭-৭১৭৩৭৫। ‘খ’ ইউনিট ০১৮৭৭-৭১৭৩৭৬। ‘গ’ ইউনিট ০১৮৭৭-৭১৭৩৭৭ ও সব ইউনিটের জন্য ০২-৯৬৬৯৯৩৪) নম্বরে যোগাযোগ করা যাবে।

Top