বঙ্গবন্ধুর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ সহস্রধিক রোগীর চিকিৎসাসেবা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বঙ্গবন্ধুর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ সহস্রধিক রোগীর চিকিৎসাসেবা


পাখি আক্তার:বানারীপাড়ায় ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের মহতী উদ্যোগে তিনদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার শেষ হয়েছে।গত তিন দিনে এ ক্যাম্পে প্রায় ১০ সহস্রাধিক রোগী ফ্রি চিকিৎসাসেবা নেন। এছাড়া রোগীদের মাঝে ফ্রি ঔষধও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) প্রাঙ্গনে উদ্বোধক হিসেবে সংসদ সদস্য মো. শাহে আলম এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। প্রতি বছরের ন্যায় বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের ব্যানারে বিদ্যালয় ক্যাম্পাসে তিন দিন ব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
বিশেষজ্ঞ সহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা উক্ত ক্যাম্পে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।প্রসঙ্গত সংসদ সদস্য মো. শাহে আলম বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক।

Top