বরিশালে পাণিসম্পদ প্রতিমন্ত্রীকে বিদায় দিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে পাণিসম্পদ প্রতিমন্ত্রীকে বিদায় দিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ


শাহাদাত হোসেন রুবেল:বরিশাল সদর (৫) আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অবসরপ্রাপ্ত)জাহিদ ফারুক শামীমের সমর্থক ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মীরা আহত হয়েছেন।শনিবার সন্ধ্যায় নগরীর কাশিপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়-পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক শামীম শনিবার বিকেলে রাজধানী ঢাকার উদ্দেশে বরিশাল বিমানবন্দরে যান। এসময় তার সাথে মোটরসাইকেলযোগে ৩শতাধিকের বেশি নেতাকর্মী তাকে বিদায় দিতে যান। প্রতিমন্ত্রীকে বিদায় দিয়ে ফেরার পথে কাশিপুর বাজার এলাকায় ছাত্রলীগ নেতা নুর আহাদ সাঈদী এবং শাহারিয়ার সাচিব রাজিবের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুটি গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিলে ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয়গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘটনাস্থল সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল ইসলাম জানান, সংঘাতে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই সকলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে এমন রক্তপাত হওয়ার ধারণা করেছিলেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরআগে শুক্রবার (৩০ আগস্ট) বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু অসুস্থ হয়ে পরলে তাকে দেখতে তার বাসায় যান প্রতিমন্ত্রী ও তার সমর্থকরা। তাকে দেখে ফেরার সময় মন্ত্রীর বহরে মোটরসাইকেলে থাকা সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে । তখন প্রতিমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়। ওই ঘটানার সূত্র ধরে পানি উন্নয়ন বোর্ডের গেষ্ট হাউজের সামনে ফের উত্তেজনার সৃষ্টি হলে দায়ীত্বশীল নেতারা বিষয়টির সমাধান করেন।সর্বশেষ এই ছাত্রলীগের গ্রুপ দুটি শনিবার সন্ধ্যায় সংঘাতের মাধ্যমে রক্তপাত সৃষ্টি করল।

Top