ছাত্র অপহরণের অভিযোগ বরিশালে বিএম কলেজের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ছাত্র অপহরণের অভিযোগ বরিশালে বিএম কলেজের


রফিকুল ইসলাম:বরিশালে আবু সুফিয়ান ইমু নামে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার(৩১ আগস্ট) দুপুরের দিকে নগরীর নিউ কলেজ রোড এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয় বলে জানা গেছে।

অপহৃত ইমু পটুয়াখালীর গলাচিপা পৌরসভার টিঅ্যান্ডটি রোডের বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে।বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এ শিক্ষার্থী কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের ৩০৯ নম্বর কক্ষে থাকতেন।এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় ইমুর বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর-১৪৭১)।

জিডি সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইমুর বন্ধু জুবায়ের মাহমুদ ফোন করে জসীম উদ্দিনকে জানান যে, অজ্ঞাতনামা তিন ব্যক্তি জোরপূর্বক কলেজ রোড এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে তার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে। সে সময় ইমুর দুটি ফোন নম্বরে কল করলে সেগুলো বন্ধ দেখায়। তবে মাঝে মাঝে নম্বরগুলো খোলাও পাওয়া যায়। পরবর্তীতে অনেক চেষ্টা করেও ইমুর সন্ধান না পেয়ে জিডি করা হয়।

Top