চাখার ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলম আর নেই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চাখার ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলম আর নেই


পাখি আক্তার:বানারীপাড়ায় চাখার ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও আশুরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহ আলম হাওলাদার(৫০) শনিবার বেলা ১১টায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে চাখার ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রোববার সকাল ৮টায় চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে তার লাশ আশুরাইল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা প্রমুখ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Top