অধ্যক্ষ লাঞ্চিত কাউনিয়ায় সন্ত্রাসীদের হাতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অধ্যক্ষ লাঞ্চিত কাউনিয়ায় সন্ত্রাসীদের হাতে


পাখি আক্তার:বরিশাল নগরীর কাউনিয়ায় বাল্যবিবাহ না পরানোর কারনে সন্ত্রাসী কতৃক মাদরাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম এবং কাজী ও তার সহোযগীর উপর হামলার ঘটনা ঘটেছে। যার পরিপেক্ষেতে অসহায় কাজী বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য এবং ভুক্তভুগির দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়-গত বৃহস্পতিবার নগরীর কাউনিয়ায় প্রতিদিনের ন্যায় রাতে কাজী অফিসে দায়িত্ব পালন করেন বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও কাজী মাওলানা মো: আব্দুর রব।রাত ৯টার দিক হঠাৎ কাজী অফিসে প্রবেশ করেন কাউনিয়া এলাকার মৃত মো:শাজাহান এর পূত্র ও সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর মামুনের সহযোগী মীর শাহীন ও তার আপন চাচাতো ভাই হাবিব আর ৫/৭ জন। এরপর শাহীন কাজীকে একটি অপ্রাপ্ত মেয়ের বিবাহের জন্য রেজিস্ট্রেশন করা এবং বিয়ে পরানোর কার্জক্রম চালিয়ে যেতে বললে মাওলানা মো: আব্দুর রব তার প্রস্তাবে রাজি না হওয়ায় শাহীন তাকে লাঞ্চিত করে। এর প্রতিবাদ করতে যায় কাজীর সহোযগী মাওলানা আবুল কালাম। পরে তার উপরেও হামলা চালায় শাহিন ও তার চাচাতো ভাই হাবিব এবং ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী।

তাৎক্ষণিক ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ঝামেলা নিয়ন্ত্রনে আনেন।যার পরিপেক্ষিতে ঐ এলাকায় সন্ত্রাসীদের বিচারের দাবীতে ফুসেঁ উঠেছে এলাকাবাসী।তাদের দাবী অতি দ্রুত যেন শাহীন ও তার চাচাতো ভাই এবং সন্ত্রাসীদের ব্যাপারে প্রশাসন ব্যাবস্থা নেয়।

Top