সারাদেশে থামছেই না শাওমির মোবাইলফোন বিস্ফোরণ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সারাদেশে থামছেই না শাওমির মোবাইলফোন বিস্ফোরণ।


পাখি আক্তার:সারাদেশে থামছেই না শাওমির মোবাইলফোন বিস্ফোরণ।একের পর এক ঘটনা ঘটছে দেশজুড়ে। অথচ বিস্ফোরণের দিকটা বিবেচনায় না নিয়ে বাজার দাপিয়ে নিজেদের সাফাই গাইছে কোম্পানিটি। কাস্টমারের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নয় তারা। আগের একাধিক মোবাইল বিস্ফোরণের বিষয়ে তারা কাস্টমারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বললেও বাস্তবতা ভিন্ন।সবশেষ বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেনের বাসায় শাওমির ‘Xiaomi mi a1’ মডেলের একটি মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে। পরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোনোকিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম!!! আরও বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সুতরাং, মোবাইল মনে হয় ছোটখাটো বিস্ফোরক!!!

শুক্রবার (৩০ আগস্ট) ভোরে চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়।তার এ স্ট্যাটাসটির সঙ্গে বিস্ফোরিত মোবাইলের ছবিও দিয়েছেন। সেখানে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন। শাওমির মোবাইলের কোয়ালিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

ফেসবুক স্ট্যাটাসনাজমুন সেতু নামে একজনের এক প্রশ্নের উত্তরে ডা.বাকির হোসেনের ছেলে সাদমান বাকির সাহাব জানিয়েছেন, মোবাইলটি ঘটনার সময় চার্জে দেওয়া ছিল।একই সঙ্গে ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে অনেকেই মোবাইল ফোনটি কোন কোম্পানির তা জানতে চান। যার উত্তরে ডা. বাকির হোসেন লিখেছেন মোবাইল ফোনটি ‘Xiaomi mi a1’ মডেলের। যা তার ছেলের এবং চার্জে ছিল।

Top