বেনাপোল সীমান্তে মাদক,ভারতীয় মালামাল ও গরুসহ আটক-১ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল সীমান্তে মাদক,ভারতীয় মালামাল ও গরুসহ আটক-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১৬ বোতল ফেন্সিডিল, ২০ বোতল বাংলা মদ, ২০০ বোতল দুলহান কেশ তৈল, ৮৭ জোড়া স্যান্ডেল ও ০৮টি গরুসহ আরশাদ আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।বৃহস্পতিবার (২৯ আগষ্ট ) দুপুরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর, রুদ্রপুর, অগ্রভূলাট ও কায়বা বিওপি’র টহল দল কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল ও আসামিকে আটক করে। আটক আরশাদ বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পেরে দৌলতপুর সীমান্তের সর্দারপাড়া এলাকা থেকে দুইজন মাদক চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি।এ সময় পালানোর চেষ্টাকালে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আরশাদকে আটক করা হয়। এসময় অপর আসামি একই গ্রামের ইকবালের স্ত্রী দিলারা পালিয়ে যায়।

অপরদিকে,দৌলতপুর বিওপির অন্য একটি টহল ২০০ বোতল দুলহান কেশ তৈল, কায়বা বিওপির একটি টহল দল ৮৭ জোড়া ভারতীয় বিভিন্ন প্রকার স্যান্ডেল আটক করে, রুদ্রপুর বিওপির একটি টহল দল পশ্চিম রুদ্রপুর এলাকা থেকে ভারতীয় ০৮টি এঁড়ে গরু ও অগ্রভূলাট বিওপির একটি টহল দল অগ্রভূলাট মাঠ থেকে ২০ বোতল ভারতীয় পা মদ আটক করে।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামীসহ মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় এবং অন্যান্য মালামাল ও গবাদিপশু বেনাপোল কাস্টম হাউজে সোপর্দ করা হয়েছে।

Top