তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া এলাকায় নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।এর আগে,বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই স্কুলছাত্রীকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগে করেন স্বজনরা।

হাসপাতালে শিশুটির সঙ্গে থাকা তার মা জানান,বৃহস্পতিবার সকালে সুস্থ শরীরেই স্কুলে গিয়েছিল তার মেয়ে। কিন্তু দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে কাউকে কিছু না বলে বার বার সে বাথরুমে যাচ্ছিলো। বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কোনো এক ব্যক্তি তার মেয়েকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছে। পরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে হাসপাতালে আসেন তিনি। তবে বিষয়টি নিয়ে কোনো অভিযোগ বা মামলা করতে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি।বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শিশুটিকে শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হলে সেখান থেকেই আমাদের কাছে পাঠানো হবে বলেও জানান এসআই অরবিন্দ।

Top