বরিশাল নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক


আ:রাজ্জাক হাওলাদার:বরিশাল নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাশুক্রবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাতে তাদের আটক করা হয়।ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা পার্কে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ খান (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রিয়াজ নগরের ভাটারখাল এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে।

অপরদিকে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় টিম নিয়ে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ীর পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাত পিস ইয়াবাসহ মো. নিশান সরকার (২৫) ও মো. সাইদ ফকির (২৮) নামে দুই যুবককে আটক করে।আটক মো.নিশান সরকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকার সাইফুল ইসলাম নিলুর ছেলে ও মো. সাইদ ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার দতেরাবাদ এলাকার আ. জব্বার ফকিরের ছেলে।এদিকে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজাসহ মো. সম্রাট শেখ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটক সম্রাট শেখ নগরের উত্তর সাগরদী এলাকার মো. করম আলী শেখের ছেলে।

Top