চেক দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জালাল ও তার ছেলে বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চেক দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জালাল ও তার ছেলে বিরুদ্ধে মামলা


রিক্তা আক্তার মালা:চেক দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জালাল ও তার ছেলে ইমরান মাসুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোগ্রাফার দিপক চন্দ্র গাইন বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দু’টি মামলা করেন।আদালতের বিচারক মো.কবির উদ্দিন প্রামাণিক মামলা দু’টি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন। সমনপ্রাপ্ত এসআই সিরাজুল নগরীর রূপাতলী আদর্শ সড়কের বাসিন্দা এবং কাজীর হাট থানায় কর্মরত রয়েছেন। অপর আসামি এসআই সিরাজুলের ছেলে ইমরান মাসুদ।

আদালত সূত্র জানায়,চাকরির পাশাপাশি ব্যবসায়িক কাজের জন্য ফেরত শর্তে এসআই সিরাজুল পাঁচ লাখ ও তার ছেলে ছয় লাখ ৬৬ হাজার ৪০০ টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাইলে এসআই সিরাজুল গত ৭ জানুয়ারি ও তার ছেলে গত ১৫ এপ্রিল উল্লেখিত টাকার পৃথক দু’টি চেক দেন। গত ২৬ জুন চেক দু’টি ব্যাংকে জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। পরে ১৮ জুলাই দু’জনকেই আইনী নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করলে বৃহস্পতিবার (২৯ আগস্ট) মামলা করা হয়।

Top