শেবাচিমে আইইডিসিআর ১৯ সদস্যের প্রতিনিধি দল। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শেবাচিমে আইইডিসিআর ১৯ সদস্যের প্রতিনিধি দল।


রফিকুল ইসলাম:ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া এবং জরিপ ও গবেষণার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে এসেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ১৯ সদস্যের প্রতিনিধি দল।মঙ্গলবার (২৭ আগস্ট) তারা শেবাচিম হাসপাতালে আসেন এবং ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন। পাশাপাশি রক্তের নমুনাসহ বিভিন্ন তথ্যও সংগ্রহ করেন তারা।

এ ব্যাপারে আইইডিসিআর-এর গবেষক ও রোগতত্ত্ববিদ ডা. মো. ওমর কাইয়ুম জানান,বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে এডিস মশার উৎপত্তি ও ঘনত্ব,মশার প্রাদুর্ভাবের কারণ এবং ডেঙ্গু সংক্রমণের হার- ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করছে তাদের দল।গত ১৬ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৮২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী। এর মধ্য সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৫১০ জন। এছাড়া এ হাসপাতালে এপর্যন্ত ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Top