ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার


বাইজিদ রানা লিটন:সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, গৌরনদী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা এবং সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি এবং ছাত্রলীগ কর্মী সুমন মোল্লা মাহামুদকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

রোবাবার(২৫ আগস্ট)সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষ হয়।পরে যা ছড়িয়ে পড়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটে যাওয়া ওই ঘটনায় ২ পথচারীসহ ছাত্রলীগের ৯ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। যারমধ্যে গুরুতর আহত কলেজ ছাত্রলীগ কর্মী মানিক বেপারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

Top