এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে চাঁদা না পেয়ে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় রনি হাওলাদার নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার(২৮ আগস্ট)বরিশাল বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিনুল হক এ আদেশ দেন। পলাতক আসামি রনি হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাদল হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রশিদ জানান,এনামুল হক মন্টুর বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে গাজী অটো হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রায় সময় আসামি রনি তার প্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করতেন।

২০১২ সালের ৩১ মার্চ এনামুল হক মন্টুর বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। এতে অস্বীকার করলে রনি ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও তার সঙ্গে থাকা ২৫ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় একই বছরের ৮ মে মন্টু বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাম মোল্লা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাতজনের সাক্ষগ্রহণ শেষে বুধবার ওই আদেশ দেন বিচারক। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।

Top