এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালের উজিরপুরে মোক্তার হোসেন নামে ৮০বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ওই বৃদ্ধ নিজ বাড়ি সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।আহত মোক্তার হোসেন উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের বাসিন্দা।স্বজনরা জানান,নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার পথে শরীফ বাড়ির পুকুর পাড়ে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে বৃদ্ধের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বৃদ্ধের পরিবার।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান,কারো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top