বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় রায়হান আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় রায়হান আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিনাতুল আলম (৪০)নামে এক হত্যা মামলার আসামীকে আটক করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় সে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করার সময় আটক হয়। আটক আবু রায়হান জিনাতুল আলমের পিতার নাম মোশাররফ হোসেন রংপুর জেলার পীর গনজ থানার বাস পুকুরিয়া গ্রামে।তার নামে বগুড়া জেলার কাহালু থানায় হত্যা মামলা রুজু আছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাসুম বিল্লাহ বলেন,পূর্বে থেকেই ইনফরমেশন ছিল হত্যা মামলার আসামী আবু রায়হান জিনাতুল আলম এই চেকপোস্ট দিয়ে পালিয়ে ভারতে যাবে। সে মোতাবেক বহিগমন কাউন্টারে কর্মরত সকল অফিসারদের সতর্ক করা হয়। জিনাতুল আলমের পাসপোর্ট নং নজরদারিতে রাখা হয়। সকল সাড়ে ১১টায় সে ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাই বাছাই করে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিনাতুল আলম নামে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বগুড়া থানা পুলিশ এই আসামীকে নেয়ার জন্য বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী বেনাপোল পোর্ট থানায় রয়েছে।

Top