মধুবন লবণে আয়োডিনের মাত্রা পরিমাণমতো না থাকায় বরিশাল নগরের হক ব্রাদার্স নামক একটি দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মধুবন লবণে আয়োডিনের মাত্রা পরিমাণমতো না থাকায় বরিশাল নগরের হক ব্রাদার্স নামক একটি দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা


পাখি আক্তার:মধুবন লবণে আয়োডিনের মাত্রা পরিমাণমতো না থাকায় বরিশাল নগরের হক ব্রাদার্স নামক একটি দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করেছে বরিশাল সিটি করপোরেশন।মঙ্গলবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত মামলার জন্য একটি লিখিত অভিযোগ বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়েছে।মামলার বাদী বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান,মামলাটি বিচারক আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।তিনি জানান,গত ৩০ জুন বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের পিয়াজপট্টি এলাকার হক ব্রাদার্স নামের একটি দোকান পরিদর্শন করেন। এসময় বিক্রির জন্য দোকানে রাখা ঝালকাঠির দি ক্রিসেন্ট সল্ট ইন্ডাষ্ট্রিজের মধুবন লবণে আয়োডিনের মাত্রা নিয়ে সন্দেহ হয়। পরে লবণের নমুনা নিয়ম অনুযায়ী সংগ্রহ করে যথাযথ পরীক্ষার জন্য ঢাকার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে লবণের পরীক্ষা শেষে সঠিকমাত্রায় আয়োডিন পাওয়া যায়নি এ মর্মে সনদপত্র দেয়। যার অনুকূলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ এর ৯ ধারা মোতাবেক মামলা করা হয়।

মামলাটি পিয়াজপট্টি এলাকার হক ব্রাদার্স নামক দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে করা হয়েছে।তবে তিনি যদি আদালতে তার পণ্য সরবরাহের সঠিক কাগজ দেখাতে পারেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিসিসির এ কর্মকর্তা।সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলুও মামলার বিষয়টি জানিয়েছেন।

Top