বরিশালে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা


পাখি আক্তার:বরিশালে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জনক আসলাম হাওলাদার (৩৫) নামের এক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।ঝুলন্ত অবস্থায় থাকা আসলামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্ব পালন করা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আসলাম শেবাচিম হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী আব্দুস সোহবাহান হাওলাদার ও হাসিনা বেগম দম্পতির ছেলে। পেশায় তিনি একজন অ্যাম্বুলেন্স ব্যাবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী নাহিদা জানান, তিনি রান্না ঘরে ছিলেন।দুপুরে ঘরের দরজা বন্ধ করে উচ্চ শব্দে গান শুনছিলেন আসলাম। আড়াইটার দিকে বড় মেয়ে দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা খুলে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন।স্থানীয় একজন জানান, আসলামের স্ত্রী’র চিৎকার শোনার পর প্রতিবেশিরা ছুটে আসেন। তারা আসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আসলামের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে স্বজনরা। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’।মৃত্যুর সঠিক কারণ জানাতে না পারলেও আসলামের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়,আসলাম দীর্ঘ দিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। অ্যাম্বুলেন্স ব্যবসায় ক্ষতি হলে দুই থেকে আড়াই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি।কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে পুলিশের এ পরিদর্শক আসাদ বলেন, একটি চিরকুট পাওয়া গেছে। তাতে ‘আসলাম স্বেচ্ছায় আত্মহত্যা করেছে’ বলে উল্লেখ রয়েছে। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Top