প্রশাসনের উদ্যোগে দোয়া ও স্মৃতিচারণ বঙ্গবন্ধুসহ শাহাদতবরণকারী শহীদদের স্মরণে বরিশাল জেলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রশাসনের উদ্যোগে দোয়া ও স্মৃতিচারণ বঙ্গবন্ধুসহ শাহাদতবরণকারী শহীদদের স্মরণে বরিশাল জেলা


পাখি আক্তার:আগামী ৩১ আগস্ট শনিবার সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী সকল শহীদদের স্মরণে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক শামিম এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি সাহান আরা বেগম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম (বার),পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

Top