প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করা হবে সংশ্লিষ্ট দেশেই। - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করা হবে সংশ্লিষ্ট দেশেই।


আলোকিত বার্তা:নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর হোসেন বলেছেন,প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করা হবে সংশ্লিষ্ট দেশেই।এ জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড সরবরাহ করতে আজ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু করতে চায় ইসি। সিঙ্গাপুর থেকে এ কার্যক্রম শুরু হবে।মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে ৫১তম কমিশন বৈঠক হয়।

বৈঠক শেষে সচিব বলেন,আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন কেবল সিঙ্গাপুর সরকারের অনুমোদন দেয়ার বাকি। তারা অনুমোদন দিলেই আমরা কাজ শুরু করব। ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অনুমতি-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।মো. আলমগীর বলেন,সিঙ্গাপুরে প্রবাসীদের সংখ্যা কম। কাছের দেশ। তাই ওখানে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এরপর আমরা মধ্যপ্রাচ্যের দিকে যাব। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সৌদি আরবে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে এসেছেন। সেখানে অবস্থিত প্রবাসী, দূতাবাসের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তাদের পক্ষ থেকে আগ্রহের কথা জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা আইন পরীক্ষা করে দেখেছি।কোথাও কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। আমরা আজকের বৈঠকে নীতিমালা চূড়ান্ত করেছি। এ জন্য আমাদের বিধিমালাও সংশোধন করতে হবে।এটা আমরা শিগগিরই করব।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে নীতিমালাই কেবল বাকি। অন্যান্য কার্যক্রম আগেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর, মালদ্বীপ, ব্রিটেন, সৌদি আরবে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে।দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিরা এনআইডি-সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন। তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর প্রবাসেই দূতাবাসের মাধ্যমে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয় ইসি।

Top