পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৬৯৯ জন হাজি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৬৯৯ জন হাজি।


আলোকিত বার্তা:পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৬৯৯ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬৮টিসহ ১২০টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরেন তারা।বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মোট ৩৬৫টি ফ্লাইটে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। হজ শেষে গত ৪ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীরের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে হজ করতে গিয়ে যেসব বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এ ছাড়া সভায় হাজিদের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন, অসুস্থ হাজিদের চিকিৎসাসেবা ব্যবস্থাপনা এবং হজ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Top