এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার: বরিশালে এস এম শফিউল আলম তুহিন নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।অপরদিকে,একই মামলায় দুখু বিশ্বাস নামে অপর একজনকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার(২৭ আগস্ট)বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত এসএম শফিউল আলম তুহিন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি এলাকার মৃত শেখ আফতাব উদ্দিনের ছেলে ও দুখু বিশ্বাস যশোর জেলার মন্ডলগাতি এলাকার মৃত ট্যানা বিশ্বাসের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের কাশিপুর চৌমাথা এলাকায় অভিযান চালায় বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।এসময় ৪৭ বোতল ফেনসিডিলসহ এস এম শফিউল আলম তুহিন ও তার সহযোগী দুখু বিশ্বাসকে আটক করে।এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।তদন্ত শেষে ১ মাস ১০ দিন পরে একই থানার এসআই আব্দুল হালিম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।

Top