শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ডেঙ্গু বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ডেঙ্গু বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ডেঙ্গু বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট),বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়,দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার,আবুবকার সিদ্দিক,আব্দুর রহমান ও শাহিনা বেগম প্রমুখ।এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান ডেঙ্গু বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Top