পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু উজিরপুরে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু উজিরপুরে


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় পুকুরে ডুবে ইমরান(৭)ও আয়েশা(৫)নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।তারা দুইজন গুঠিয়া ইউনিয়নের ভাইটশালী গ্রামের আলমগীর হাওলাদারের সন্তান।এদের মধ্যে ইমরান স্থানীয় একটি নূরানী মাদ্রাসার হেফজ প্রথম শ্রেণির ছাত্র ছিলো।সোমবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির আলোকিত বার্তাকে এ তথ্য জানিয়েছেন।

পারিবারি সূত্রে জানা গেছে,গোসল করার জন্য দুপুর ১টার দিকে দুই ভাই-বোন বাড়ির পাশের মসজিদের পুকুরে যায়।এরপর স্থানীয় বাসিন্দা শহিদ তাদের মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।প্রত্যক্ষদর্শী শহিদ আলোকিত বার্তাকে জানান,সোমবার দুপুরে পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় ইমরান ও আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সে সময় তারা কোনো নরাচরা করছিলো না।পরে স্বজনদের সহায়তায় পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা সরদার সোহেল জানান,দুই ভাই-বোনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Top