মাদকের কারণে আজ সমাজে নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মাদকের কারণে আজ সমাজে নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে।


রিক্তা আক্তার মালা:বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন,মাদকের কারণে আজ সমাজে নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। রোববার (২৫ আগস্ট) বিকেলে বরিশালের বাবুগঞ্জে উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও বাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি প্রয়াত মোয়াজ্জেম হোসেনের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেনন বলেন,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কেউ বাধা দিলে তা ঠিকভাবে করা সম্ভব নয়।লুটপাটের বিরুদ্ধে লড়াই করে নেতা-কর্মীদের সামনে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। রহমতপুর ইউনিয়ননের চেয়ারম্যান সরোয়ার মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক গোলাম হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মেননের স্ত্রী লুৎফুন্নেসা খান, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সস্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদার প্রমুখ।

স্মরণসভার আগে রাশেদ খান মেনন উপজেলার দেহেরগতি ইউনিয়নের, চরসাধুকাঠি, রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ সড়ক, কোদারপুর ইউনিয়নের মোল্লার হাট ও মীরগঞ্জ ফেরিঘাট নদীভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নিয়ে পরিদর্শন করেন।

Top