প্রেমিকের বাসায় প্রেমিকার অবস্থান। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রেমিকের বাসায় প্রেমিকার অবস্থান।


পাখি আক্তার:বানারীপাড়ায় বিয়ের দাবীতে পুলিশের উপ-পরিদর্শক (শিক্ষনাবিশ) প্রেমিকের বাসায় প্রেমিকার অবস্থান।জানা গেছে,বরিশালের বানারীপাড়া উপজেলার বন্দর বাজারের মর্ডাণ ফার্মেসীর মালিক রবিন্দ্র দেবনাথের ছেলে সজিব দেবনাথের সাথে দীর্ঘদিন প্রেমভালোবাসার সমাপ্তি লগ্নে পটুয়াখালি পুলিশকোর্টে কর্মরত প্রেমিক সজিব উপ-পুলিশ পরিদর্শক (শিক্ষনাবিশ) পদে চাকুরীরত থাকায় তারা মোকাম বরিশাল বিজ্ঞ নোটারী পাবলিক এর কার্যালয়ে চলতি বছরের ২ মে একটি অঙ্গিকার নামা করেন (১৭৯৯)।ওই অঙ্গিকার নামায় প্রেমিক-প্রেমিকার সম্মতিতে প্রেমিক সজিব প্রেমিকা ঝালকাঠি জেলার সদর থানার সাওরাকাঠি গ্রামের সমির সিকদারের কন্যা কলি সিকদারকে ১ বছরের মধ্যে বিবাহ করতে অঙ্গিকার করেন।

তবে কিছুদিন অতিবাহিত হতেই প্রেমিক সজিব দেবনাথ তার প্রেমিকা কলির সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেয় বলে প্রেমিকা কলি সিকদার বিয়ের দাবীতে ২৩ আগস্ট তার প্রেমিক সজিব দেবনাথের বাসায় বিয়ের দাবীতে অবস্থান করতে থাকে।এমন খবরে স্থানীয় সংবাদকর্মীরা সজিব দেবনাথের বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে গেলে সজিব দেবনাথ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পরে বলে অবস্থানরত প্রেমিকা কলি সিকদার জানানপরে কলি সিকদারের সাথে সংবাদকর্মীদের আলাপকালে তিনি জানান, সজিব দেবনাথের সাথে তার প্রেম-ভালোবাসা চলাকালে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

পরবর্তীতে বিষয়টি এলাকা ব্যপি ছড়িয়ে পড়লে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় উভয় পক্ষের অভিভাবকরা এক লিখিত মিমাংসাপত্রে স্বাক্ষর করে সজিব ও কলির প্রেম-ভালোবাসা মেনে নিয়ে খুব শিঘ্রই তাদের বিয়ের ব্যবস্থা করতে অঙ্গিকার করেন।

Top