ডেঙ্গুরোগীর সংখ্যা কিছুটা কমেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গুরোগীর সংখ্যা কিছুটা কমেছে।


পাখি আক্তার:বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুরোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে নতুন ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে।রোববার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী।হাসপাতা‌লের রেকর্ড শাখার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন ডেঙ্গুরোগী। যাদের মধ্যে ৩৩ জন পুরুষ, ১৪ জন নারী ও সাতজন শিশু।

অন্যদিকে বর্তমানে চিকিৎসাধীন ১৭৫ জনের মধ্যে পুরুষ ৮৯, নারী ৫০ ও শিশু ৩৬ জন।গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিদায় নিয়েছেন ৬২ জন। এর মধ্যে পুরুষ ৩৫, নারী ১৬ ও শিশু ১১ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিদায় নিয়েছিল মাত্র ১৪ জন।১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৪১৮ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ছয়জনের।

Top