চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজযাত্রী মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজযাত্রী মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো


আলোকিত বার্তা:চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ১০১ হজযাত্রী ইন্তেকাল করেন।তাদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ১৬।এর মধ্যে শুধু মক্কায় ৯০, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা যান।ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে শনিবার (২৪ আগস্ট) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা শেখ মতিয়ার রহমান (৫৬) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর ইএ-০০৫৫৯৬৪১।

তিনি গত ৪ আগস্ট বেসরকারি লিমা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮২৩ ফ্লাইটযোগে সৌদি যান।এদিকে এখন পর্যন্ত ৯৬টি ফিরতি হজ ফ্লাইটে ৩৪ হাজার ৯৯২ হাজি দেশে ফিরেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান।গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়।১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Top