এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ


পাখি আক্তার:বরিশালের মুলাদী উপজেলায় কলেজে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৫ আগস্ট) পুরে নির্যাতিতা ওই কলেজছাত্রী বাদী হয়ে মুলাদী থানায় ছয় বখাটেকে আসামি করে মামলাটি দায়ের করেন।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে মুলাদী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ও বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের ফারজানা মিম বাদী মামলাটি দায়ের করেন।মামলার অভিযুক্ত আসামিরা হলেন- শফিপুর ইউনিয়নের বাসিন্দা আজিজুল সরদার, সাগর, সালাউদ্দিন, রাজিব, ফয়সাল ও কাওছার হোসেন। তারা শফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী ও বোর্জমহন গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল জানান, শনিবার সকাল ৯টার দিকে কলেজের যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে রওনা হন ওই ছাত্রী। কলেজে যেতে হলে ট্রলারে স্থানীয় শফিপুর খেয়াঘাট পার হয়ে যেতে হয়। কিন্তু তিনি শফিপুর খেয়াঘাটে পৌঁছানোর আগেই ট্রলার ছেড়ে দেয়। এসময় ঘাটে অবস্থানরত আজিজুল সরদার, সাগর ও সালাউদ্দিন তাকে তাদের সঙ্গে নিয়ে যায়। পথিমধ্যে বোর্জমহন এলাকায় পৌঁছে আজিজুল তার নানুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে নানা বাড়ির পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আজিজুল, সাগর, সালাউদ্দিন, রাজিব, ফয়সাল ও কাওছার তাকে গণধর্ষণের চেষ্টা করে।এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে ওই কলেজছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানান।

Top