আব্দুল মালেক মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আব্দুল মালেক মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


পাখি আক্তার:বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এসটিভি বাংলার সম্পাদক সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের ঝালকাঠির শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় শনিবার বাদ জোহর বরিশালের বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের নিজ বাড়ি ‘সুমন কুঞ্জে’ কোরআনখানী ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, রেজাউল ইসলাম বেল্লাল, ইলিয়াস শেখ ও জাহিন মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বিশিষ্ট ব্যবসায়ী আ. মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

Top