বরিশালে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশালে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) সকালে নগরের আলাদা স্থান থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।আটক দুইজন হলেন- বানারীপাড়া উপজেলার বাসিন্দা মোক্তার সরদারের ছেলে সোহাগ মিয়া (২৯) ও বরগুনা জেলার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান মনির (৪৩)।জানা গেছে, শনিবার ভোরে নগরের ডিআইজি অফিসের সামনে চেকপোস্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ।

এসময় সোহাগকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নথুল্লাবাদ এলাকা থেকে মেহেদিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস।

Top