শেবাচিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শেবাচিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।


পাখি আক্তার:ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। ত‌বে গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা ক‌মে‌ছে।শ‌নিবার (২৪ আগস্ট) শেবাচিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছে ১৮৩ জন। যা শুক্রবার (২৩ আগস্ট) ছিল ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ৫২ জন। এর আ‌গের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছিল ৫৭ জন।

শেবাচিম হাসপাতা‌লের রেকর্ড শাখার তথ্যানুযায়ী, বর্তমা‌নে হাসপাতালটিতে চি‌কিৎসাধীন ১৮৩ জ‌নের মধ্যে পুরুষ ৯১ জন, নারী ৫২ জন ও শিশু ৪০ জন।গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি ৫২ জ‌নের ম‌ধ্যে পুরুষ ২৪, নারী ১৬ জন ও শিশু ১২ জন।এদি‌কে,গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতালে ছেড়েছে ১৪ জন। এর ম‌ধ্যে পুরুষ নয়জন, নারী তিনজন ও শিশু দুইজন। গত ১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত শেবাচিম হাসপাতা‌লে ডেঙ্গু আক্রান্ত মোট ভ‌র্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হ‌য়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৩৫৬ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতা‌লে মারা গেছেন ছয়জন।

Top