তালতলীতে ইশা ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলীতে ইশা ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে


মোঃ শফিউল্লাহ তালতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শুক্রবার বিকাল ৩ টায় তালতলী উপজেলা আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তালতলী উপজেলা শাখার সভাপতি মোঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল বাশার এর সঞ্চালনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা জে এম ইমরান হোসেন মনির।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসাইন,বাংলাদেশ মুজাহিদ কমিটি তালতলী উপজেলার ছদর কারী মোঃ আঃ জলিল, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ মোশাররফ ফরাজী, যুব আন্দোলনের উপজেলা সহ সভাপতি মোঃ কামাল মিয়া, সাংবাদিক মল্লিকা মো.জামাল ও মো.মিজানুর রহমান(নাদিম)।এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাসান, এইচএম আরিফুর রহমান রশিদী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইসলামী আন্দোলনের সাবেক আমির মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নায়েবে আমির মরহুম মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেওড়াবুনিয়া এর রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

Top