নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।


পাখি আক্তার:নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরের লাইন রোড মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়।এরআগে,নগরের লাইন রোড মোড় চত্বরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈদুল হোসেন লিটু।সমাবেশে বক্তব্য রাখেন নগরের ধর্মরক্ষিণী সভার সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অত্যাচার-অনাচারের কারণে পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এ সময় তিনি দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনেন। তেমনি এদেশে যারা অরাজকতা সৃষ্টি করে সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও অসংখ্য ভক্তরা জন্মাষ্টমীর শোভাযাত্রা ও সমাবেশে অংশ গ্রহণ করেন।

Top