গৃহবধূ ফারজানা আক্তার সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গৃহবধূ ফারজানা আক্তার সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পাখি আক্তার:বরিশাল নগরের কাউনিয়ার বিসিক এলাকা থেকে কলেজ পড়ুয়া গৃহবধূ ফারজানা আক্তার সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (২৩ আগস্ট) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কাউনিয়া বিসিক এলাকার ‘মঞ্জিল আবাসিক প্রকল্প’র ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার সাথীর (২২) মরদেহ উদ্ধার করা হয়।

ফারজানা আক্তার সাথী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের বড় পুইউটা গ্রামের রাহত বিশ্বাসের স্ত্রী। বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার কলেজ থেকে তিনি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। স্বামী রাহাত মোবাইল এক্সেসরিজের ব্যবসা করার কারণে বরিশালে বাসা ভাড়া করে তারা বসবাস করতেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন স্বজনদের বরাত দিয়ে জানান,গত ছয় বছর পূর্বে বাকেরগঞ্জের রাহাত বিশ্বাস এর সঙ্গে বিয়ে হয় বানারীপাড়ার ফারজানা আক্তার সাথীর। বিয়ের পর থেকে ওই দম্পতি বরিশাল নগরের কাউনিয়া ‘মঞ্জিল আবাসিক প্রকল্প’র একটি বাড়িতে ভাড়া থাকতো। বৃহস্পতিবার রাতে ঘরে কেউ না থাকার সুযোগে ফারজানা আক্তার সাথী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জের ধরে এ গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে ধারণা পুলিশের।

Top