পাল্টা গুলিতে সন্ত্রাসী নিহত, সেনাবাহিনীর গাড়িতে গুলি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পাল্টা গুলিতে সন্ত্রাসী নিহত, সেনাবাহিনীর গাড়িতে গুলি


আলোকিত বার্তা:রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর টহলে ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা ওরফে কসাই চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সুমন চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র গ্রুপের সদস্য এবং দেড় বছর আগে সন্ত্রাসী হামলায় নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ জানান,শুক্রবার সকাল ১০টার দিকে সীমানাছড়া এলাকার উজোবাজারে দুই দল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় যায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। একটি গুলিতে গাড়ির কাঁচ এবং আরেকটি গুলিতে গাড়ির বডি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক সন্ত্রাসীর মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত সুমন আমাদের সাবেক কর্মী।সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এর আগে গত ১৮ আগস্ট (রোববার) রাঙ্গামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাবাহিনীর টহলে সশস্ত্র হামলায় এক সেনা সদস্য নিহত হন। আহত হন আরও দুইজন।

Top