অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মধ্যে অর্থ সহায়তা ও টিন বিতরণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মধ্যে অর্থ সহায়তা ও টিন বিতরণ


বাইজিদ রানা লিটন:বরিশাল সদর উপজেলার সোলনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মধ্যে অর্থ সহায়তা ও টিন বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বিআইপি কলোনীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা ও টিন তুলে দেওয়া হয়।

এসময় ক্ষতিগ্রস্ত ৯ ব্যবসায়ী নগদ ৬ হাজার টাকার পাশাপাশি এক বান করে ঢেউটিনও পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, রায়পাশা কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ।

চলতি মাসের মাঝামাঝি সময়ে বরিশাল সদরের ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা বাজারে আগুনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

Top