বরিশালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


রফিকুল ইসলাম:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বরিশালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বরিশাল নগরের বান্দরোডস্থ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে (ডিইপিটিসি) এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বরিশাল নৌ-বন্দর ও পরিবহন কর্মকর্তা মো.আজমল হুদা মিঠু সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইপিটিসি-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জি এ এম আলী রেজা,বিআইডব্লিউটি-এর উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা মো.জয়নুল আবেদীন, নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদ প্রমুখ।কর্মসূচির সহযোগিতায় ছিল মেডিসিন ক্লাবের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট।স্বেচ্ছায় রক্তদানের এ কর্মসূচিতে বিআইডব্লিউটিএ-এর ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

Top