এক যুবককে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক যুবককে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশাল নগরে তরুণীকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি/ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার(২২ আগস্ট)দুপুরে বিষয়টি জানান কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ফিরোজ আল মামুন।তিনি জানান,এ ঘটনায় ভিকটিম কলেজ পড়ুয়া ছাত্রীর নানা কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে নগরের বিআইপি কলোনী সংলগ্ন এলাকা থেকে রায়হান (২২) নামের ওই যুবককে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(দক্ষিণ)মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন,বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।

Top