গভীর রাতে কিশোরীর বাসায় বাল্য বিয়ে করতে গিয়ে কিশোর আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

গভীর রাতে কিশোরীর বাসায় বাল্য বিয়ে করতে গিয়ে কিশোর আটক


নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াইউনিয়নে গভীর রাতে কিশোরীর বাসায় বাল্য বিয়ে করতেগিয়ে এক কিশোর আটক হয়েছে। মঙ্গলবার রাত ১ টার দিকেইউনিয়নের সফির গ্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত কিশোর জিসান আহমেদ নগরীর ইনর্ফ্রাপলিটেকনিক কলেজের ছাত্র ও উপজেলার সায়েস্তাবাদ এলাকারঅগ্রগামী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলামখোকনের ছেলে।জানা গেছে, কয়েক বছর ধরে জিসান আহমেদ এর সাথেপ্রেম চলছিল চরবাড়িয়া ইউনিয়নের সফির গ্যারেজ এলাকারবাসিন্দা মো: মন্টুর মেয়ে রিমতির। সর্ম্পকে তারা খালাভাগ্নে। মঙ্গলবার রাত ১ টার দিকে বিয়ে করতে উদ্যত হয়।এসময় দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।

এসময় ওই এলাকাথেকে যাওয়া কাউনিয়া থানার এসআই কালাম বিষয়টিজানতে পারেন। পরে তিনি মোবাইল টিম পাঠিয়ে জিসানকে
থানায় নিয়ে আসে। পরে রিমতি ও তার পরিবারও থানায় যায়।এসআই কালাম জানান, রাতে তাদের মোবাইল টিমের মাধ্যমে
থানায় নিয়ে আসা হয়। সেখানে দুই পরিবারকে ডাকাহয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি এসআই তানজিলবলেন, ‘জিসান ও রিমতির বিয়ের বয়স হয়নি।তাই দুইপরিবারকে তাদের সন্তান দিয়ে দেয়া হয়েছে। নতুবা বাল্য বিয়েহয়ে যেতো।

Top