এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা ,এক যুবককে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা ,এক যুবককে আটক


রিক্তা আক্তার মালা:বরিশাল নগরের ইসলাম পাড়া এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ফরিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।আটক ফরিদ বরগুনার আমতলী উপজেলার ইব্রাহিমের ছেলে।সে ইসলামপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করতো।বৃহস্পতিবার (২২ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

তরুণীর আশ্রয়দাতা জুয়েল ও তার স্ত্রী লাকি জানান,কয়েকদিন আগে ওই তরুণী তাদের বাড়িতে আশ্রয় নেন।এরপর ওই তরুণীর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে কয়েকজন যুবক তাদের বাড়িতে হামলা চালায়।এসময় আশ্রয়দাতা জুয়েলকে মারধর করে ঘরের একটি কক্ষে আটকে রেখে এবং পাশের আরেকটি কক্ষে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে তারা।এর একপর্যায়ে তারা আশ্রয়দাতাকে বিবস্ত্র করে ওই তরুণীর সঙ্গে বসিয়ে ভিডিও চিত্র ধারণ করে। এরপর তারা ওই তরুণীকে নিয়ে চলে যায়।

বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানানএ ঘটনায় এরইমধ্যে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনা দিন রাতে ঘটনাস্থল থেকে ফরিদ নামে এক যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি আশ্রয়দাতা পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Top