জেএমবি সক্রিয় সদস্য আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

জেএমবি সক্রিয় সদস্য আটক


পাখি আক্তার:বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনকে (৩৯) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।বুধবার (২১ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য নাসিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রপন্থি বই এবং লিফলেট জব্দ করা হয়েছে। নাসির উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার মো. হযরত আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,নাসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সদস্য। ১৯৯৬ সালে পেদ্দার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস ও ১৯৯৮ সালে বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন নাসির।পরে তিনি সেলাই(দর্জি)কাজের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওষুধ কোম্পানি,কার শো-রুম, বাইং হাউস ও শেয়ার বাজার(ব্রোকার হাউস)এ অফিস সহকারী হিসেবে কাজ করেন।২০১০ সালের ঢাকায় থাকাকালীন অবস্থায় তিনি জসীম উদ্দীন রহমানীর সঙ্গে সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন।এ সময় দাওয়াতি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে যান তিনি। ২০১৫ সালের শুরুতে নাসির তারিকুল ইসলাম ওরফে সাকিবের সান্নিধ্যে জেএমবির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য যশোর,চট্টগ্রাম,বরগুনা,ঢাকা,টাঙ্গাইল,গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে যান তিনি।

নাসির নিজ পেশার আড়ালে গোপনে উগ্রপন্থি কর্মকাণ্ডের দাওয়াত দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছিল।তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৮ তৎপর রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top