বরিশালের বিভিন্ন স্থানে দোয়া-মাহফিল,বিক্ষোভ মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালের বিভিন্ন স্থানে দোয়া-মাহফিল,বিক্ষোভ মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


পাখি আক্তার:২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশালের বিভিন্ন স্থানে দোয়া-মাহফিল,বিক্ষোভ মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের দোতলায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। যেখানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।অপরদিকে সকালে গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক মুলাদী উপজেলার রামারপোল গ্রামের মোস্তাক আহমেদ সেন্টু কবর জিয়ারত,পুস্পস্তবক অর্পণ শেষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সহ সভাপতি দুলাল মাহমুদ মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু,কেন্দ্রীয় আয়ামী লীগের উপ-কমিটির সদস্য রাজিব হোসেন ভূঁইয়া রাজু,নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম মুকুল,সাধারণ সম্পাদক বাদল খান, ইডপি চেয়ারম্যান আবু হাসনাত জাপান, জাকির হোসেন ভূঁইয়া, বশির ভূঁইয়া, বেল্লাল হোসেন, রুবেল ভূঁইয়া, রোমান হাওলাদার, ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর মাতুব্বর প্রমুখ।শেষে সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।একইদিন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা তপন বসু, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

Top