কমে‌ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ‌রোগীর সংখ্যা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

কমে‌ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ‌রোগীর সংখ্যা।


পাখি আক্তার:ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে কমে‌ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ‌রোগীর সংখ্যা।
বুধবার (২১ আগস্ট) শেবাচিম হাসাপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়ে‌ছেন ১৪৭ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৭২। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ৪৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়ে‌ছিল ৪৮ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী,চি‌কিৎসাধীন ১৪৭ জন রোগীর মধ্যে পুরুষ ৯৪,ম‌হিলা ২৭ ও শিশু ২৬ জন।২৪ ঘণ্টায় ভ‌র্তি ৪৫ জ‌নের ম‌ধ্যে পুরুষ ৩০, ম‌হিলা ১০ ও শিশু ৫ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় বিদায়ের সংখ্যাও বে‌ড়ে‌ছে। বিদায় নি‌য়ে‌ছে ৭০ জন। এর ম‌ধ্যে পুরুষ ৪০,ম‌হিলা ২৫ ও শিশু ৫ জন।এর আ‌গের ২৪ ঘণ্টায় বিদা‌য় নি‌য়ে‌ছিল ৬৫ জন।১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ১ হাজার ৩৭৩ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২২৬ জন। এ সম‌য়ের ম‌ধ্যে মারা গে‌ছে ৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী

Top