শার্শায় আ.লীগ নেতা কর্তৃক ৯ বছরের মেয়ে ধর্ষিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শার্শায় আ.লীগ নেতা কর্তৃক ৯ বছরের মেয়ে ধর্ষিত


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের ২নং কলোনি এলাকার বাসিন্দা হোসেন আলীর ৯ বছরের মেয়ে (ছদ্মনাম) রহিমা ধর্ষিত হয়েছে।তথ্য সংগ্রহে জানা গেছে, ঐ এলাকার ক্ষমতাধর এবং প্রভাবশালী আ.লীগ সভাপতি আব্দুল হামিদ খন্দকার কর্তৃক শিশু মেয়ে ধর্ষিত হয়।রবিবার(১৮/৮/২০১৯ইং) তারিখ বিকেলের দিকে এই ঘটনা ঘটে। ধর্ষিতার পরিবারের লোকজন সাংবাদিকদের জানিয়েছেন ঘটনার দিন (ছদ্মনাম)রহিমা খেলা করতে হামিদ খন্দকারের বাড়িতে গেলে লম্পট হামিদ খন্দকার (ছদ্মনাম) রহিমাকে ঝাপটে ধরে ঘরে নিয়ে উপর্যপুরী ধর্ষণ করে। এসময় (ছদ্মনাম) রহিমার চিৎকার করে উঠলে লম্পট হামিদ বিছানার কাঁথা কাপড় দিয়ে চেপে ধরে তাকে হত্যার চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে এলাকার মানুষ ছুটে আসলে হামিদ খন্দকারের চেষ্টা ব্যর্থ হয়। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। লম্পট হামিদ খন্দকার প্রায়ই প্রায়ই সে শিশুদেরকে নিয়ে এ ধরনের কুকীর্তি করে থাকে।

কিন্তু ক্ষমতাসীন দল আ.লীগের ক্ষমতাধর নেতা বলে কেউ কোন টু শব্দ করতে সাহস পায় না। তবে এ ব্যাপারে ধর্ষণের বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। (ছদ্মনাম) রহিমার পরিবার টাকার অভাবে অসুস্থ (ছদ্মনাম) রহিমাকে চিকিৎসা করাতে পারছে না। তার জরুরি চিকিৎসার প্রয়োজন।ধর্ষণের বিষয় নিয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় জানান, এব্যাপারে অত্র তদন্ত কেন্দ্রে একটি মামলা হয়েছে।এখনও কোন আসামি আটক হয়নি। আটক এর জন্য অভিযান চলছে।

Top