বরিশালে পুলিশের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালে পুলিশের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে


পাখি আক্তার:আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষেদের সভাপতি রাখাল চন্দ্র দে, জন্মাষ্টমী শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমুখ। এছাড়াও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বক্তার মতামতের ওপর ভিত্তি করে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন বলেন,নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেক পোস্ট বসানো হবে। বিভিন্ন যানবাহনসহ কাউকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি করা হবে।এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হবে। নগরের হোটেল ও ছাত্রাবাসগুলোতেও বিশেষ অভিযান চালোনো হবে।নির্বিঘ্নে জন্মাষ্টমী উৎসব পালন করতে সব ধরনের ব্যবস্থাই করা হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

Top