বেনাপোলে ৩টি পস্তিল,৬৬ রাউন্ড গুলি,৩টি ম্যাগজিন ও ১কেজি গান পাউডার সহ গ্রেপ্তার-১ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বেনাপোলে ৩টি পস্তিল,৬৬ রাউন্ড গুলি,৩টি ম্যাগজিন ও ১কেজি গান পাউডার সহ গ্রেপ্তার-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ আসলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার(২০/০৮/১৯ইং) তারিখ সকাল ১১ টার সময় ওই বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে এসব অস্ত্র উদ্ধার করে। আটকৃত আসলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।

যশোর র‌্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তদন্তর স্বার্থে তাকে যশোর র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

Top