বরিশালে সাংবাদিকদের সঙ্গে প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়নে সভা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালে সাংবাদিকদের সঙ্গে প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়নে সভা


পাখি আক্তার:প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নে বরিশালে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস)মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট)বেলা ১১টায় নগরের ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবন হলরুমে বিপিইউএস-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিপিইউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিপিইউএস-এর প্রধান সমন্ময়কারী মিঠু মধু, সদস্য নিপা আক্তার প্রমুখ।এসময় বক্তরা বলেন,প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের ধারা-৩৭ এর (৪) নম্বর উপধারা সরাসরি সাংবাদিকদের পেশার সঙ্গে সম্পর্কিত। এই ধারা বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রতিবন্ধীদের সুরক্ষায় সাংবাদিকদের পাশাপাশি সবাইকেই একযোগে কাজ করতে হবে।

২০১৭ সাল থেকেই বরিশালসহ সাতটি জেলায় জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা(এনজিডিও),প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডব্লিউ) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

Top