পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


শাহাদাত হোসেন রুবেল:অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে বরিশালের উজিরপুরের ধামুরা বন্দরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শাহ শোয়াইব মিয়া জানান,দুপুরে ধামুরা বাজারে অভিযান চালানো হয়।এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ,খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার, মেয়াদের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যসহ উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.নুরুল আলম বখতিয়ার সহযোগিতা করেন।

অভিযান শেষে ধামুরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা সভা করা হয়। সভায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় সম্পর্কে নাগরিকদের সচেতন করা হয়।

Top